জন্ম নিবন্ধন আবেদন

জন্ম নিবন্ধন বাংলাদেশের প্রত্যেক নাগরিকের অধিকার। শিশু জন্মের পরপরই বা পরবর্তীতে জন্ম নিবন্ধনের জন্য আবেদন করা যায়। জন্ম নিবন্ধন আবেদন প্রক্রিয়াটি বর্তমান সময়ে অনলাইনকরণ করা হয়েছে। অনলাইনেই নির্দিষ্ট প্রক্রিয়া অবলম্বন করে করে জন্য নিবন্ধনের জন্য আবেদন করতে হবে।

জন্ম নিবন্ধন আবেদন করার লিংক - https://bdris.gov.bd/br/application

জন্ম নিবন্ধন অনলাইন আবেদন প্রক্রিয়া

নতুন জন্ম নিবন্ধনের আবেদন বয়সভেদে ভিন্ন ভিন্ন কাগজপত্রের মাধ্যমে সম্পন্ন করতে হয়। আবেদনকারীর বয়স অনুযায়ী প্রয়োজনীয় দলিলসমূহ নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো।

বয়সঃ জন্ম থেকে ৪৫ দিনের মধ্যে

এই বয়সসীমার মধ্যে জন্ম নিবন্ধনের জন্য নিম্নোক্ত কাগজপত্র প্রয়োজন -

  • ইপিআই (টিকা) কার্ডের ফটোকপি।
  • পিতা ও মাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • হোল্ডিং ট্যাক্স রশিদের ফটোকপি।
  • আবেদনকারী/অভিভাবকের সচল মোবাইল নম্বর।
  • আবেদন ফরমের সঙ্গে ১ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

বয়সঃ ৪৬ দিন থেকে ৫ বছর

  • ইপিআই (টিকা) কার্ড অথবা স্বাস্থ্যকর্মীর প্রত্যয়নপত্র (স্বাক্ষর ও সীলসহ)।
  • পিতা ও মাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
  • প্রযোজ্য ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রত্যয়নপত্র (মূল কপি, স্বাক্ষর ও সীলসহ)।
  • হোল্ডিং ট্যাক্স রশিদের ফটোকপি।
  • আবেদনকারী/অভিভাবকের সচল মোবাইল নম্বর।
  • আবেদন ফরমের সঙ্গে ১ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।

বয়স: ৫ বছরের বেশি

  • শিক্ষাগত যোগ্যতার সনদ (পিএসসি/জেএসসি/এসএসসি)। শিক্ষাগত সনদ না থাকলে সরকারি হাসপাতালের এমবিবিএস ডাক্তারের প্রত্যয়নপত্র (স্বাক্ষর ও সীলসহ) আবশ্যক।
  • জন্ম নিবন্ধন আবেদন ফরমের ৭ নম্বর ঘরের ১ নম্বর কলামে ডাক্তারের স্বাক্ষর ও সীল থাকতে হবে।
  • যাদের জন্ম ০১/০১/২০০১ এর পরে, তাদের ক্ষেত্রে পিতা-মাতার অনলাইন জন্ম নিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক।
  • যাদের জন্ম ০১/০১/২০০১ এর আগে, তাদের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক।
  • পিতা-মাতা মৃত হলে প্রযোজ্য ক্ষেত্রে অনলাইন জন্ম/মৃত্যু সনদের ফটোকপি দাখিল করতে হবে।
  • হোল্ডিং ট্যাক্স রশিদের ফটোকপি।
  • আবেদনকারী/অভিভাবকের সচল মোবাইল নম্বর।
  • আবেদন ফরমের সঙ্গে ১ কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি।
  • সংযুক্ত সকল কাগজপত্র সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা ইউনিয়ন পরিষদের সদস্য/সদস্যা কর্তৃক স্বাক্ষর ও সীলযুক্ত হতে হবে।
  • আবেদন জমা দেওয়ার সময় সকল কাগজপত্রের মূল কপি প্রদর্শন করা বাধ্যতামূলক।
  • অঙ্গীকারনামা (ইউনিয়ন পরিষদের সদস্য/সদস্যা কর্তৃক স্বাক্ষর ও সীলসহ)।